নন-এমপিওভুক্ত স্কুল ও ননরেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদরাসার শিক্ষকদের বিশেষ ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে জাসদ। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

নন-এমপিওভুক্ত স্কুল ও ননরেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদরাসার শিক্ষকদের বিশেষ ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে জাসদ।


আলোকিত বার্তা:নন-এমপিওভুক্ত স্কুল ও ননরেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন-মাদরাসার শিক্ষকদের বিশেষ ত্রাণ সহায়তার দাবি জানিয়েছে জাসদ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।তারা বলেন, করোনা পরিস্থিতিতে সারাদেশে স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ থাকায় সেসব প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-কর্মচারী যে যৎসামান্য বেতন পেত তা না পেয়ে এখন সম্পূর্ণ আয়-উপার্জনহীন অবস্থায় অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে। চক্ষু লজ্জায় তারা সরকারি বেসরকারি ত্রাণের জন্য লাইনেও দাঁড়াতে পারছে না।

ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং নন রেজিস্টার্ড স্কুল-কিন্ডারগার্টেন মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বিশেষ ত্রাণ সহায়তা বা আয় সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

Top