কর্মহারা মানুষদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিযে ত্রাণ পৌঁছে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

কর্মহারা মানুষদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিযে ত্রাণ পৌঁছে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান


আলোকিত বার্তা:দেশে উদ্ভূত করোনা পরিস্থিতিতে কর্মহারা মানুষদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিযে ত্রাণ পৌঁছে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে দলীয় প্রতিনিধিদের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় নিজ বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।কাদের বলেন, করোনা পরিস্থিতিতে যারা কাজকর্ম হারিয়ে দিশেহারা, মুখে (অসহায়ত্বের কথা) বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী ও পরীক্ষিত নেতা আছেন বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংকটকালেও যারা কষ্টে আছেন, তাদের জন্য সহায়তার প্রয়াস অব্যাহত রাখতে হবে। সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে, করোনাকে মোকাবিলা ও গরীব মানুষদের সুরক্ষা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভয়কে জয় করবো ইনশাআল্লাহ।বক্তব্যে সম্প্রতি কৃষকদের ধান কাটা কর্মসূচিতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নেওয়ায় ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। ত্রাণ কার্যক্রমে দেশের আলেম-ওলামা, মটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এ সময় উপস্থিত ছিলেন।

Top