সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০টাকা দরের চাল উদ্ধারের ঘটনায় ২ জনকে ৬ মাসের কারাদণ্ড - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০টাকা দরের চাল উদ্ধারের ঘটনায় ২ জনকে ৬ মাসের কারাদণ্ড


আলোকিত বার্তা:ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০টাকা দরের চাল উদ্ধারের ঘটনায় ২ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাংলানিউজেক বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সোহাগ হাওলাদার।তিনি জানান,রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে সাবেক ইউপি সদস্য (মেম্বার) হোসেন আলীর বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় সেখান থেকে ৬টি বস্তায় ৩০ কেজি করে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ১৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয় এবং ৭টি কার্ড জব্দ করা হয়।পরে যাচাই-বাছাই শেষে স্থানীয় ডিলার মাহাদি হাসান ও সাবেক ইউপি সদস্য হোসেন আলী পরস্পর যোগসাজেশে দুর্নীতির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষকে না দিয়ে নিজেদের কাছে রাখার বিষয়টি প্রমাণিত হয়।যে কারণে ভ্রাম্যমাণ আদালত সাবেক ইউপি সদস্য ও ডিলারকে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে তাদের ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

Top