মুক্তিযোদ্ধার জানাজায় লোকসমাগম ঠেকাতে বরিশাল নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

মুক্তিযোদ্ধার জানাজায় লোকসমাগম ঠেকাতে বরিশাল নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।


আলোকিত বার্তা:মুক্তিযোদ্ধার জানাজায় লোকসমাগম ঠেকাতে বরিশাল নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে ওই আদেশে জানানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র শওকত হোসেন হিরনের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. হারুণ অর রশিদ মঙ্গলবার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। সন্ধ্যায় বরিশাল নগরীর নুরিয়া স্কুল মাঠে তার নামাজের জানাজা এবং এরপর মুসলিম গোরস্থানে দাফন করার কথা। তার জানাজা ও দাফনে লকডাউন ভেঙে লোকসমাগম ঘটতে পারে এমন আশঙ্কায় বিকেল ৩টা থেকে নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থার মধ্যে লকডাউন থাকা সত্ত্বেও দু-একটি জায়গায় হাজারো মানুষ জানাজায় অংশ নেন। এমন পরিস্থিতি নগরীতে যেন না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান আরও জানান, নগরীর কোথাও পাঁচজনের বেশি লোক জড়ো হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল নগরীর থানাগুলো ও মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১২ এপ্রিল থেকে বরিশাল জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লোকসমাগমের আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে নগরীতে লোকসমাগম নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্ব পালনের জন্য চারজন ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে। নগরীর কোথাও ১৪৪ ধারার লংঘন দেখলে তারা তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Top