সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আলোকিত বার্তা:প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন বাজারগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।আজ সোমবার(২০ এপ্রিল)জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানা যায়,নগরীর বাংলা বাজারের নতুন নির্ধারিত স্থান আলতাফ মেমোরিয়াল বালিকা স্কুল মাঠ,নতুন বাজারের নতুন নির্ধারিত স্থান মথুরানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ,চৌমাথা বাজারের নতুন নির্ধারিত স্থান হাতেম আলী কলেজ মাঠ,বটতলা বাজারের নতুন নির্ধারিত স্থান পরেশ সাগর মাঠ,কাশিপুর বাজারের নতুন নির্ধারিত স্থান কাশিপুর হাইস্কুল মাঠ,পোর্ট রোড বাজারের নতুন নির্ধারিত স্থান এ করিম আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠ,সাগরদী বাজারের নতুন নির্ধারিত স্থান পিটিআই মাঠ,পুরান বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন রাস্তায় বাড়াতে হবে এবং কালিজিরা বাজারের নতুন নির্ধারিত স্থান বাজার সংলগ্ন মাঠ,বাজারগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসাথে আরো জানানো হয় যারা এ আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top