তাহিরপুরে সীমান্তে স্কুল ব্যাগ ভর্তি গাঁজার চালান সহ দুই মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

তাহিরপুরে সীমান্তে স্কুল ব্যাগ ভর্তি গাঁজার চালান সহ দুই মাদক ব্যবসায়ী আটক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ স্কুল ব্যাগ ভর্তি ভারতীয় গাঁজার চালানসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।রবিবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি টহল দল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকাহতে মাদক ব্যবসায়ীদের আটক করেছেন।আটককৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামের মৃত নিয়ামতখাঁনের ছেলে শহীদ মিয়া ও তার অপর সহযোগী একই উপজেলার একই ইউনিয়নের রাজাপাড়া গ্রামেরআবুল বাশারের ছেলে শামছুল হক। আটককৃতদের হেফাজত হতে স্কুল ব্যাগ ভর্তি দুই কেজি ভারতীয়গাঁজা, জিপি সিম সহ দুটি মোবাইল ফোন সেট ও নগদ ৩০২০টাকা জব্দ করা হয়।রবিবার রাতে সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো.মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, উপজেলার বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল রবিবার রাতে হাবিলদারশহিদুল ইসলামের নেতৃত্বে ওই সীমান্তের রংগাছড়া নামক এলাকা হতে শহীদ ও শামছুল হককে স্কুলব্যাগ ভর্তি গাঁজার চালান সহ আটক করেন।রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলামতসহ দুইমাদক ব্যবসায়ীকে রাতে থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়েছে।

Top