মহামারীর সময়ও সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

মহামারীর সময়ও সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত


আলোকিত বার্তা:মহামারীর সময়ও সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার এক বিবৃতিতে তিনি করোনাভাইরাস মহামারীর সংকটময় সময়ে বিভিন্ন স্থানে গরিব ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তাকালে নেতাকর্মীদের বাধা ও মিথ্যা মামলায় জড়ানোরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।ফখরুল বলেন,এসবের উদ্দেশ্য সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীল নকশা থেকে পিছু হটেনি।বরং এই মহামারীকে কাজে লাগিয়ে সরকার আরও জোরে-সোরে বিরোধী দল ও ভিন্ন মতকে উচ্ছেদ করার সামগ্রিক আয়োজনে ব্যস্ত রয়েছে।তিনি বলেন,এর প্রমাণ করোনার এই মহাদুর্যোগকালেও অসহায় মানুষদেরকে সাহায্য-সহযোগিতা করার মতো মানবিক কর্মকান্ডেও হামলা চালাচ্ছে সরকারি দলের সন্ত্রাসীরা এবং বিনা অপরাধে সরকারি প্রশাসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণমাধ্যম ও মুক্ত চিন্তার মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিরতিহীনভাবে হেনস্তা করে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন,করোনাভাইরাস মহামারীতে একদিকে তারা যেমন ত্রাণ সামগ্রী লুটপাটে ব্যস্ত,অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ কর্মকান্ডকে জুলুমের বাতাবরণে নানা কায়দায় বাধা দিচ্ছে। কারণ দু:শাসন টিকিয়ে রাখলেই কেবলমাত্র নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যায়। এই মহাদুর্যোগেও সরকারের সামগ্রিক আচরণে তাদের অমানবিক মুখমণ্ডল আরও কুৎসিত হয়ে ফুটে উঠেছে।

ফখরুল বলেন,ত্রাণ বিতরণকালে ফেনী জেলার দাগণভূঁইয়ায় ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের চিহ্নিত একদল সন্ত্রাসী পৈশাচিক হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। বাড্ডা লিংক রোডে ত্রাণ বঞ্চিত মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে সরকার মামলা দায়ের করলে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানার অন্তর্গত ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশারকে ঐ বিশেষ ক্ষমতা আইনের মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িত করে। নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা এবং আবুল বাশারের বিরুদ্ধে অসত্য মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।অবিলম্বে রবিনের ওপর হামলাকারী দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ আবুল বাশারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান ফখরুল।

Top