মির্জাগঞ্জে ডাক্তার ও নার্সদের মাঝে পিপিই সামগ্রী বিতরন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি\ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসক ও নার্সদের মধ্যে গতকাল রবিবার সকালে পিপিই,চশমা,মাস্ক ও হ্যান্ডগেøাবস বিতরন করা হয়েছে। করোনা ভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ঝুক্তিমুক্ত পরিবেশে সেবা নিশ্চিতকরণের লক্ষে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের দক্ষিনাঞ্চল আয়রন ব্রীজ পূনঃনির্মান/পূর্নবাসনের প্রকল্প পরিচালক মোঃ আবদুল হাই(হক ইঞ্জিনিয়ার) এর নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এসব সরঞ্জামাদি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার কাছে (১০০ পিপিই,৫০০চশমা,১হাজার মাস্ক ও ১হাজার হ্যান্ড গেøাবস) হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান,উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃআনোয়ার হোসেন জোমাদ্দারসহ সাংবাদিকবৃন্দ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন,এই মহামারীর অবস্থা নিরাপদে চিকিৎসা সেবা প্রদানের জন্য আমাদের ভাইরাস প্রতিরোধী এসব সামগ্রী প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসব সামগ্রীগুলো ডাক্তার, নার্স, বিভিন্ন স্টাফসহ ইউনিয়নের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ও ক্লিনিকগুলোতে পাঠানো হবে।