বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৩৩৯ জনকে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৩৩৯ জনকে।


আলোকিত বার্তা:বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৩৩৯ জনকে।এদের বেশিরভাগই ঢাকা,নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন জানায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র।রোববার(১৯ এপ্রিল)বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়,২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৩৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ৭০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া শুধু বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১১ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে ছাড়পত্র দেওয়া হয়নি কাউকে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে,১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৬ হাজার ৯৬৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।এরমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো ৬ হাজার ৫৬৩ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৩১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৪১৫ জনের মধ্যে এ পর্যন্ত ৪১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।এর বাইরে বিভাগে এ পর্যন্ত ৭৭ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন,যার মধ্যে ৩৭ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন,এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত রোগীদের মধ্যে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে ১৭,পটুয়াখালীতে ২,পিরোজপুরে ৪, বরগুনায় ৯ ও ঝালকাঠিতে ৪ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে,তবে ভোলা জেলায় কারো আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।তিনি জানান,এখন পর্যন্ত বরিশালের মুলাদীতে,পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে মোট চারজনের ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।

Top