বরিশালে ১৩ জনকে জরিমানা নিষেধাজ্ঞা অমান্য করায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

বরিশালে ১৩ জনকে জরিমানা নিষেধাজ্ঞা অমান্য করায়


আলোকিত বার্তা:করোনা ভাইরাসে প্রতিরোধে সরকারের জারি করা নির্দেশ অমান্য করায় বরিশালে ৯ দোকানিসহ ১৩ জনকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় একটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।রোববার(১৯ এপ্রিল)সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাউনিয়া,চৌমাথা, নথুল্লাবাদ এবং কাঠপট্টি ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।এসময় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোল রাখায় এবং দোকানে বসে আড্ডা দেওয়ায় এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় শাস্তিমূলক ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় একটি দোকানের মালিক ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন।এরপর মোবাইলে যোগাযোগ করা তাকে আসতে বলা হয়।কিন্তু তিনি না আসায় দোকানটি সিলগালা করে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান,যেকোনো মূল্যে করোনা প্রতিরোধে এবং সংক্রমণ এড়াতে সরকারের চেষ্টার অংশ হিসেবে এ অভিযান অব্যহত থাকবে।

Top