সামাজিক দুরুত্ব বজায় রেখে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

সামাজিক দুরুত্ব বজায় রেখে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি ঃপ্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে বরগুনার তালতলীতে কৃষি প্রনোদণার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।আজ রবিবার ( ১৯এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম সোস্যাল মিডিয়ার মাধ্যমে উদ্বোধন করেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

উদ্বোধনের সময় তিনি বলেন,কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে।তিনি সরকারের দেয়া প্রণোদনা সঠিকভাবে কাজে লাগাতে এবং করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কৃষকের প্রতি আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা এবং উপজেলা কৃষি অফিসার মো.আরিফ রহমানসহ কর্মকর্তা কর্মচারীগণ প্রমুখ।উপজেলা কৃষি অফিসার মো.আরিফ রহমান জনান,বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে দেওয়া হচ্ছে সার ও বীজ।সামাজিক দুরুত্ব বজায় রেখে আজ সকালে ১০০জনের মধ্য জন প্রতি কৃষকদের মাঝে ৫কেজি আউশ ধানের বীজ ও ২০কেজি ডিএপি এবং ১০কেজি এম ও পি সার দেওয়া হচ্ছে।পর্যায়েক্রমে উপজেলার ১২২৫শ জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হবে।

Top