শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ২২ ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে।যাদের নমুনা পরীক্ষার জন্য কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে,রোববার(১৯ এপ্রিল)সকাল পৌনে ৮ টার দিকে হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়।তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।১৮ এপ্রিল(শনিবার)রাত ৯ টা ৫০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

এর ২২ ঘণ্টা আগে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার ৮০ এক বৃদ্ধের মৃত্যু হয়। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।তবে মারা যাওয়ার আগে গত শুক্রবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

Top