শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু
পাখি আক্তার:১৫ ঘণ্টার ব্যবধানে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে আরও ১ রোগীর মৃত্যু হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল)সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৭২ বছরের এই বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন।জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা এ বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার(১৬ এপ্রিল)দুপুরে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।
মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডা.বাকির হোসেন।এদিকে এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ৪০ বছর বয়সী এক নারী রোগীর মৃত্যু হয় করোনা ইউনিটে।