মির্জাগঞ্জে তিন ইউনিয়নে দুই মাসের ভিজিএফের চাল পায়নি জেলেরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

মির্জাগঞ্জে তিন ইউনিয়নে দুই মাসের ভিজিএফের চাল পায়নি জেলেরা


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত জাটকা আহরনে বিরত থাকা জেলেদেরজন্য বরাদ্ধকৃত ফেব্রæয়ারি ও মার্চ এই দুই মাসের ভিজিএফের চাল এখনও পাননি ৫৮৮জন জেলে। ফলে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া জেলেরা মানবেতর জীবন যাপন করছেন।তাদের পরিবার-পরিজন নিয়ে থাকতে হচ্ছে অনাহারে-অর্ধাহারে। সরকারি নিয়ম অনুযায়ীনভেম্বর থেকে জুন পর্যান্ত জাটকা আহরন নিষিদ্ধ সময়ে জেলেদের পুর্নবাসনের জন্যফেব্রæয়ারি থেকে চার মাস পর্যান্ত ভিজিএফের চাল বিতরন করা হয়। জাটকা শিকারথেকে বিরত থাকা কয়েকজন জেলে জানান ফেব্রæয়ারি মাস থেকে তালিকাভুক্ত জেলেদেরভিজিএফের চাল দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তালিকাতৈরিতে বিলম্ব করায় এপ্রিল মাসেও চাল বিতরন করা হয়নি। সিনিয়র উপজেলা মৎস্যঅফিস সুত্রে জানা যায়, জাটকা সংরক্ষন মৌসুমে ( নভেম্বর-জুন)  দেশের নদ-নদীতেজাটকা ধরা নিষিদ্ধ। এসময় জাটকা ধরা থেকে বিরত থাকা প্রতিটি পরিবারকেপুনর্বাসনের লক্ষ্যে ফেব্রæয়ারি থেকে মে মাস পর্যান্ত  চার কিস্তিতে বিশেষ
ভিজিএফের মাধ্যমে প্রতিমাসে জেলেদের ৪০ কেজি করে চাল বিতরন শুরু হওয়ার কথা ছিল।এজন্য উপজেলার ৬ টি ইউনিয়নে ১ হাজার ৪২৮ জেলে পরিবারের নাম তালিকাভুক্ত করা হয়।

কিন্তু তিনটি ইউনিয়নে ইতিমধ্যে ২ মাসের চাল বিতরন করেছে। তালিকা যথাসময়েতালিকা তৈরী করতে না পারায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন, মজিদবাড়িয়াইউনিয়ন ও আমড়াগাছিয়া ইউনিয়নে ৫৮৮ জন জেলে এখনো চাল পায়নি। এরমধ্যেকাকড়াবুনিয়া ইউনিয়নে ২১৮জন জেলে, মজিদবাড়িয়া ইউনিয়নে ৩২২ ওআমড়াগাছিয়া ইউনিয়নে ৪৮ জন জেলে এখনও চাল পায়নি। জেলেদের সাথে কথা বলেজানা গেছে, নদীতে জাটকা ধরা বন্ধ থাকায় উপজেলায় মোট ১,৯১৪ জন জেলে কর্মহীনহয়ে পড়েছে। অথচ ভিজিএফের তালিকাভুক্ত হয়েছে ১,৪২৮ জন জেলে। বাকী জেলেরাসরকারের নিষেধাজ্ঞা  মানলেও তারা কোন খাদ্য সহায়তা পাচ্ছেনা। চাল বরাদ্দের অপ্রতুলতানিয়ে জেলেদের মধ্য ক্ষোপ রয়েছে। মির্জাগঞ্জ উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতিরসাধারন সম্পাদক মোঃ আলী আকাব্বর মিয়া বলেন,সরকারের নিষেধাজ্ঞা মেনে জেলেরানদীতে জাটকা আহরন করেনি। অথচ তালিকাভুক্ত জেলেরা চাল পেলেও অনেক কার্ডধারীজেলেরা চাল পাইনি। চাল না পাওয়া জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক দিকেকরোনাভাইরাসএর কারনে ঘর থেকে বের হইতে পারিনা, এখন ঘরে চাল নেই, অথচ আমাদেরবরাদ্ধের দুই মাসের চাল গোডাউনে পরে আছে আমরা চাল পায়নি। কাকড়াবুনিয়া ওমজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগে করা হলে তারা বলেন,ইউনিয়নে জেলেদের সংখ্যা বেশী। তাই তালিকা তৈরিতে বিলম্ব হয়েছে। এ কারনে চালবিতরন করা হয়নি। দুই-একদিনের মধ্যে চাল বিতরন করা হবে। সিনিয়র উপজেলা মৎস্যকর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার স্যার গত ২৭ফ্রেব্রæয়ারী দুই মাসের জেলেদের বরাদ্ধকৃত চালের ছাড়পত্র দিয়েছেন। কিন্তু উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়ন ইতিমধ্যেই জেলেদের মধ্যে চাল বিতরন করেছে। বাকী৩টি ইউনিয়নের চেয়ারম্যানদের বারবার তাগিদ দেওয়া হলেও তারা জেলেদের চাল বিতরনকরেনি।

Top