বরিশালে নতুন করে চিকিৎসক ও মেডিক্যাল কলেজের ছাত্রের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

বরিশালে নতুন করে চিকিৎসক ও মেডিক্যাল কলেজের ছাত্রের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।


পাখি আক্তার:বরিশালে নতুন করে চিকিৎসক ও মেডিক্যাল কলেজের ছাত্রের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।আক্রান্ত চিকিৎসক বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন এবং তার চিকিৎসক স্ত্রীও এর আগে করোনায় আক্রান্ত হয়।দু’জনেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়া শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মৃত ৭২ বছরের এক বৃদ্ধের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন জানান,গত ১৩ এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে উপজেলার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর তার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তারও করোনা পজিটিভ এসেছে। তারা দু’জনেই শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত অপরজন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ওই ছাত্রের ট্রাভেল হিস্ট্রি আছে। সে গত দু’দিন আগে কুমিল্লা থেকে বরিশালে এসেছে। এছাড়া শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৩ রোগীর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ রয়েছে।বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। যারমধ্যে সাতজন স্বাস্থ্যকর্মী।

Top