ফলোআপ সেই ইউপি সদস্যর ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন চায় বাদী - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

ফলোআপ সেই ইউপি সদস্যর ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন চায় বাদী


বরগুনা প্রতিনিধি:ত্রাণ দেওয়ার নামে ধর্ষণ করার অভিযোগে ইউপি সদস্য আনোয়ার খানের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ফরিদুল ইসলাম কে পরিবর্তন করে অন্য কোনো কর্মকতাকে দিয়ে মামলার তদন্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেন বাদী। এদিকে মামলার প্রধান আসামী আনোয়ার খানকে গ্রেফতার করতে পারেনি পুলিশশনিবার(১৮ এপ্রিল) সকাল ১০টায় তালতলী সংবাদিক ফোরামে এসে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি পরিবারটি।

লিখিত বক্তব্য সূত্রে জানা যায়,উপজেলার শারিকখালী ইউনিয়ের পূর্ব বাদুরগাছা এলাকার করোনা ভাইরাসের কারনে দিনমজুর সোবাহান কোনো কাজকর্ম না করতে পেরে বেকার হয়ে পড়ে তার পরিবারটি। এর জন্য তার পরিবার খাদ্য সংঙ্কটে পড়ি। পরে বিষয়েটি স্থানীয় ইউপি সদস্যকে গত ৫ এপ্রিল সোমবার জানালে তিনি তাদের নাম সরকারী সহায়তার তালিকাভুক্ত করার জন্য ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আনোয়ার খানের বাড়িতে যেতে বলেন । ৬ এপ্রিল মঙ্গালবার বিকেল ৫টার দিকে ঐ ইউপি সদস্যর বাড়িতে গেলে এই সুযোগে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় আমার স্বামী ই¯্রাফিল ইউপি সদস্যর বাড়িতে গিয়ে ঘটনাটি দেখে ফেলে। ই¯্রাফিল এর প্রতিবাদ করলে আসামীরা আমার স্বামীকে তাদের নিয়ে মারধর করার পরে তাকে আটক করে রাখেন। এর পরে আমি উপায় না পেয়ে গত ৯ এপ্রিল তালতলী থানায় এই ধর্ষনের বিচার চেয়ে ৯/১ ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা ধায়ের করি।যার মামলা নংÑ৪/৪১। এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পায় ওসি তদন্ত ফরিদুল ইসলাম । কিন্তু সে আমাদের কোনো ধরনে সহযোগিতা না করে উল্টা ধর্ষক আনোয়ার খানের পক্ষ নিয়ে আমার স্বামী ই¯্রাফিলকে অন্যায়ভাবে বাধ্য করিয়া তারা আদালতে জবানবন্দী প্রদান করেন। আমি বহুবার তদন্ত কর্মকর্তাকে উক্ত ঘটনা জানালে সে আমার স্বামীকে উদ্ধার করার কোনো ব্যবস্থা নেয়নি। এখন পর্যন্ত আমার স্বামী উদ্ধার করা হয়নি । এই মামলার সুষ্ঠ তদন্তর স্বার্থে তদন্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে পরিবর্তন করে নিরপেক্ষ কোনো পুলিশের অন্য বিভাগকে এ মামলার তদন্ত করতে দিলে সুষ্ঠ বিচার পাবো। অন্যথায় আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবো। আমি এই তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন চেয়ে বরগুনা পুলিশ সুপার বরাবর আবেদন করেছি যাতে ন্যায় বিচার পাই। এদিকে মামলার ১০ দিনেও ধর্ষক ইউপি সদস্য আনোয়ার খান কে আটক করতে পারেনি পুলিশ।ভুক্তভোগি মেয়ের দিন মজুর বাবা সোবাহান বলেন তদন্ত কর্র্মকর্তা ফরিদুল ইসলাম হলো ইউপি সদস্য আনোয়ার খানের পক্ষ নিয়ে আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন। তিনি বলেন তোদের মামলা ফাইনাল দিয়ে দিবো। এই মামলায় আনোয়ারের কিছুই হবে না। তোদের জেলের ভাত খেতে হবে । আমি বাবা হিসেবে দাবি করছি যাতে এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলে আর সুষ্ঠু বিচার পাবো।এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, বাদী কি জন্য আমাকে পরিবর্তন চায় তা আমি জানি না। আর মামলার আসামীকে গ্রেফতারের চেষ্টা চলতেছে।

Top