তালতলীতে সাজাপ্রাপ্ত আসামী আটক
বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে আবুবক্কর সিদ্দিক (৩০) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার চাউলাপাড়া এলাকার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।থানা সূত্রে জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় ইউসুফ মিয়ার পুত্র আবু বক্কর ২০১৪ইং সালে একটি মোটর সাইকেলের চুরি করে নেয়ার সময় হাতে নাতে ধরা পরলে পটুয়াখালী কলাপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২৯১/১৪। ওই সময় আবুবক্করকে জেল খেটে জামিনে বের হয়ে আর আদালতে হাজির হয়নি। আসামীর অনুপস্থিতিতে আদালতের বিজ্ঞ বিচারক মামলার বিচারকাজ সম্পূর্ন করেন। মামলায় বিচাররক আসামী আবু বক্করকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দীর্ঘদিন আবু বক্কর পালিয়ে থাকার বাড়ীতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আবু বক্করকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুবক্কর সিদ্দিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।