এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা।


পাখি আক্তার:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শারমিন আক্তার(১৬)নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।শুক্রবার(১৭ এপ্রিল)সকালে তার মরদেহ উদ্ধার করে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা পুলিশ।শারমিন মেহেন্দিগঞ্জ উপজেলার আসলী সন্তোষপুর এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল ইসলামের মেয়ে ও একই এলাকার শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুল ইসলাম জানান,আত্মহত্যার আগে ওই স্কুলছাত্রী একটি সুইসাইড নোট লিখে গেছে।দোকান থেকে বাকিতে সে খাবার নিতো।আর এ কারণে তার বাবা তাকে হয়তো বকাঝকা করেছেন।তাই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার মা ঢাকায় শারমিনের ছোট বোনকে নিয়ে বসবাস করেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আনিসুল।

Top