আমতলীতে ঔষধের দোকানে চুরি! - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

আমতলীতে ঔষধের দোকানে চুরি!


বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারের একটি ঔষধের দোকানে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা দোকান ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিন লক্ষাধিক টাকার ঔষধ নিয়ে গেছে।স্থাণীয় সূত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত গভীর রাতের কোন এক সময় উপজেলার গোজখালী বাজারের জসিম উদ্দিন খলিফার ঔষধের দোকানের তালা ভেঙ্গে দোকানের মধ্যে প্রবেশ করে দোকানে থাকা সমস্ত ঔষধ নিয়ে পালিয়ে যায়। চোরের দল ঔষধের নিয়ে খালি বাক্সগুলো পার্শ্ববর্তী খালের পাসে ফেলে রেখে গেছে।

চুরি সংগঠিত হওয়া দোকান মালিক জসিম উদ্দিন খলিফা মুঠোফোনে বলেন, শনিবার সকালে দোকান খুলতে এসে দেখি দরজার তালা ভাঙ্গা, মধ্যে কোন ঔষধ নেই। পরবর্তীতে খালের পারে ঔষধের খালি বাক্সগুলো পড়ে দেখি। তিনি আরো বলেন, চোরেরা আমার তিন লক্ষাধিক টাকার ঔষধ নিয়ে গেছে।আমতলী থানার ওসি মোঃ শাহআলম বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Top