অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।


আলোতিক বার্তা:করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট সংকটে নিজেদের রেশন দিয়ে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।শনিবার (১৮ এপ্রিল)সকালে উত্তর কাউনিয়া এলাকায় কিছু পরিবারে খাদ্য সামগ্রী তুলে দেন সেনা সদস্যরা।এ সময় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল ৬ পদাতিক ব্রিগেড অধিনায়ক লে.কর্নেল ফয়সাল আবেদী হাসান সাংবাদিকদের জানান,সমাজের অনেক মানুষ আছে যাদের বাসায় খাবার শেষ হয়ে গেলেও লোকলজ্জায় তারা কাউকে কিছু বলতে বা চাইতে পারছেন না। সেনা সদস্যরা সে সব মানুষকে খুঁজে বের করে তাদের খাদ্য সহায়তা দিচ্ছেন। এ পর্যন্ত এই ধরনের এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শেখ হাসিনা সেনা নিবাসের এই কর্মকর্তা।এদিকে নিরাপদ শারীরিক দুরত্ব নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশন দিনের পরিবর্তে এখন রাতে ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌছে দেওয়া শুরু করেছে। ‍শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের ছয়শ এবং ৪ নম্বর ওয়ার্ডের এক হাজার নয়শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে।অপরদিকে সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে নগরের তিনটি ওয়ার্ডে সাড়ে সাতশ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় খাদ্য সহায়তা কর্মহীন অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

Top