ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে লঞ্চ সুরভী-৮ কে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে লঞ্চ সুরভী-৮ কে।


সালেহ আহমেদ:করোনা ভাইরাসে সংক্রমিত(কোভিড-১৯)রোগীদের চিকিৎসায় বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ কে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ)সহযোগিতায় ও বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়।

শুক্রবার(১৭ এপ্রিল)বিকেল ৫টায় বরিশাল নদী বন্দরের টার্মিনালে‘ভাসমান আইসোলেশন ইউনিট’হিসেবে লঞ্চটিকে ঘোষণা করেন প্রশাসনিক কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) প্রশান্ত কুমার দাস,বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক(ভারপ্রাপ্ত)মো.আজমল হুদা মিঠু সরকার এবং জেলা প্রশাসের সহকারি কমিশনার এস,এম রবিন শীস।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক(ভারপ্রাপ্ত)মোঃআজমল হুদা মিঠু সরকার জানান,ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত রাখা লঞ্চটিতে ৪২টি সিংগেল,৩৪টি ডাবল,চারটি ফ্যামিলি,দু’টি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন আছে। সিভিল সার্জনের চাহিদা পেলেই তাদের নিকট লঞ্চটি হস্তান্তর করা হবে।

Top