আমতলীতে সাতাশ ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রান সহায়তার চাল বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

আমতলীতে সাতাশ ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রান সহায়তার চাল বিতরণ


বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে মরনঘাতি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সাতাশ ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রান সহায়তার চাল বিতরণ করা হয়েছে।শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চাওড়া, হলদিয়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সাতাশ ’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রান সহায়তা জনপ্রতি দশ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুবক্কর সিদ্দিকী, নৌবাহিনীর লেঃ কমান্ডার তানভীর আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, শহিদুল ইসলাম মৃধা, একেএম নূরুল হক তালুকদার সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সাতাশ ’শ পরিবারের মাঝে ত্রান সহায়তার চাল বিতবণ করা হয়েছে।

Top