আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের খলিয়ার বাজারের একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থাণীয় সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে উপজেলার খলিয়ান বাজারের নিজাম উদ্দিন হাওলাদারের একটি দোকান ঘর স্থাণীয় সোহেল সরদার ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করে আসছে। শুক্রবার দিবাগত রাত সারে তিনটার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত দোকানের সর্বত্র ছড়িয়ে পড়ে। এসময় স্থাণীয়রা আমতলী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দোকানে থাকা কাপড় চোপড়, তিনটি সেলাই মেশিন ও ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শি আঃ রাজ্জাক বলেন, শুক্রবার রাতে আগুনে পুড়ে সোহেল সরদারের কাপড়ের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে।ঘর মালিক নিজাম হাওলাদার বলেন, আগুনে আমার ঘরটি সম্পূর্ন পুড়ে গেছে। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।দোকান মালিক সোহেল সরদার আমার দোকানের সর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানে থাকা কাপড় চোপড়সহ তিনটি সেলাই মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার সাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এনেছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Top