সাতজনকে জরিমানা ভুয়া ফটো সাংবাদিকসহ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

সাতজনকে জরিমানা ভুয়া ফটো সাংবাদিকসহ


রফিকুল ইসলাম:করোনার বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা কার্যকর করা ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় শুক্রবার(১৭ এপ্রিল)সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নগরের সাগরদী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ব্যবসায়ী শওকতকে ৫ হাজার টাকা,সুজনকে ২ হাজার টাকা,আবু সুফিয়ানকে ১ হাজার টাকা ও আব্দুল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একটি টেলিভিশনের স্টিকার সম্বলিত একটি বাইকে তিনজন গাদাগাদি করে যাওয়ার সময় তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে সারওয়ার নামে ব্যক্তি নিজেকে একটি টেলিভিশনের ক্যামেরাম্যান হিসেবে পরিচয় দেন।পরিচয়পত্র চাইলে তিনি তা দেখাতে না পারায় এবং সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে তিনি ভুয়া পরিচয় দিচ্ছিলেন বলে নিশ্চিত হওয়ার পরে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির জন্য তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে রূপাতলী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় আনোয়ার নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা ও হেমায়েত নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান,জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Top