প্রতিপক্ষতে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

প্রতিপক্ষতে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ


তালতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার তালতলীতে জমিজমা মামলায় হেরে যাওয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাইদুল নামের এক ব্যক্তি তার নিজ ঘরে আগুন দিয়ে পুড়ে ফেরার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনার তালতলী উপজেলার কলারং এলাকার সাইদুল বয়াতীর সাথে আপন চাচার তৈয়ব বয়াতীর জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবতৎ মামলা চলে আসছে। এজন্য প্রতিপক্ষ তৈয়ব বয়াতীকে ফসাঁতে সাইদুল নিজ ঘরে গত ১৪ এপ্রিল সন্ধায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে বলে জানান তারা।তৈয়ব বয়াতী বলেন, সাইদুলের সাথে আমার পূর্বের জমিজমা নিয়ে মামলা চলমান আছে। এই জের ধরে সে আমাকে ফাঁসাতে তার নিজ ঘরে আগুন দিয়ে পুড়ে ফেলছে। এখন আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করেন। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।

তবে সাইদুর রহমান বয়াতি উল্টা অভিযোগ করে বলেন, আমাকে ও তার পরিবারকে এলাকা থেকে উৎখাত করার জন্য চাচা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ঘর ভাংচুর,লুটপাট ও গাছ কেটে ফেলেছে। চাচার সন্ত্রাসী বাহিনিী আমার গাছ কেটেই খ্যান্ত হয়নি, থানায় মামলা দেয়ার খবর পেয়ে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে আর আমি তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।তালতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top