চিকিৎসাকর্মীরা কোয়ারেন্টিনে,শেবাচিমের ১ ইউনিট লকডাউন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

চিকিৎসাকর্মীরা কোয়ারেন্টিনে,শেবাচিমের ১ ইউনিট লকডাউন


সালেহ আহমেদ:তথ্য গোপন করা চিকিৎসাধীন রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের মেডিসিন ওয়ার্ডকে(ইউনিট-৩)লকডাউন করা হয়েছে।একইসঙ্গে এ ইউনিটে দায়িত্বপালনকারী সব চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার(১৬ এপ্রিল)রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন।

তিনি জানান,গত ১৩ এপ্রিল জ্বর-কাশি ও শ্বাসকষ্টের তথ্য গোপন করে অজ্ঞান অবস্থায় এক রোগীকে তার আত্মীয়রা হাসপাতালের চারতলার মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এর ভর্তি করেন। এরপর ১৫ এপ্রিল (মঙ্গলবার) ওই রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকরা সন্দেহ করে এবং তাৎক্ষণিকভাবে তাকে করোনা আইসোলেশন ইউনিটে পাঠান।এছাড়া ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠালে সেখান থেকে বৃহস্পতিবার রিপোর্ট আসে।সেই রিপোর্টে ওই রোগীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।পরবর্তীতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান এবং ইউনিট প্রধানের সিদ্ধান্ত মোতাবেক ইউনিটটি লকডাউন করা হয়। পাশাপাশি ইউনিটে দায়িত্বপালনকারী ২৪ চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পুরো বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) অবহিত করা হয়েছে ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Top