কর্মহীন অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরন অব্যাহত রয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

কর্মহীন অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরন অব্যাহত রয়েছে


সালেহ আহমেদ:বরিশালে করোনা ভাইরাস সংক্রমণের(কোভিড-১৯)প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরন অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার(১৬ এপ্রিল)সদর আসনের সংসদ সদস্য,সিটি মেয়র এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে জনগণের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.)জাহিদ ফারুক শামীমের পক্ষে নগরের খ্রিস্টান সম্প্রদায়ের ৪৬০ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন সংসদ সদস্যের পক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের হাতে এ সহায়তা তুলে দেন।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে নগরের ১ ও ২ নম্বর ওয়ার্ডের আংশিক)১ হাজার ২৫০ পরিবার এবং ৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫০ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানান বিসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিপক লাল মৃধা।এছাড়া জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ হাজার ৫৪৪ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

Top