৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৮৬ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছে।
রফিকুল ইসলাম:বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৮৬ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছে।আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৪০ জনকে। পাশাপাশি নতুন করে গত ২৪ ঘণ্টায় বরিশাল শহর ব্যতীত বিভাগের ৬ জেলায় ৫১৮ জনেক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগই ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৬ হাজার ৬৬৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো ৬ হাজার ২৪০ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ১৮৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৪১৫ জনের মধ্যে এ পর্যন্ত ২২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৫১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল ও পটুয়াখালী ব্যতীত বাকি ৪ জেলায় ৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।এদিকে বিভাগের মধ্যে শুধুমাত্র বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।ছাড়পত্র দেয়া হয়নি কাউকে।এর বাইরে বিভাগে এ পর্যন্ত ৬৫ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেয়ার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ( শেবাচিম ) হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন। যারমধ্যে ৩১ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বরিশালে ১৫ জন, পটুয়াখালীতে ২ জন, পিরোজপুরে ৪ জন, বরগুনায় ৫ জন ও ঝালকাঠিতে ৪ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে ভোলা জেলায় কারো আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। তিনি জানান, এ পর্যন্ত বরিশালের মুলাদী, পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলীতে ১ জন করে ৩ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। যদিও এর আগে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ২ রোগীর করোনা রিপোর্ট নেগিটিভ আসে। পাশাপাশি শুক্রবার শেবাচিমের করোনা ওয়ার্ডে আরো ১ জনরে মৃত্যু হয়েছে। যার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।