এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।


সালেহ আহমেদ:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় জাঁফর খান (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।তিনি কাজীরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের উত্তর খলিশাপাড় গ্রামের ইউনুস খাঁনের ছেলে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এর আগে সকালে নয়াভাঙ্গুলী খালের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

জাফর খানঁকে গত ১৫ এপ্রিল রোজ মঙ্গলবার রাতে বসত ঘর হতে বের করে মারধর করে নিয়ে যায় জাফরের চাচাতো ভাই আবুল খানেঁর ছেলে মাইদুল খানঁসহ বেশ কয়েকজন। ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিন ফকির এর নেতৃত্বে ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতর মা পিঞ্জিরা বেগম জানান, চাচাতো ভাই মাইদুল খানসহ কয়েকজনে মিলে বুধবার রাতে মৃত জাঁফরের ঘরে আসে এবং তাকে মারধর করে সবার সামনে থেকে ধরে নিয়ে যায়। এরপর আর জাফরের কোন সন্ধান পাওয়া যায়নি, পাশাপাশি আজ সকালে জাফরের বাবা ইউনুস খানকেও কয়েকজনে মিলে ধরে নিয়ে গেছে যার সন্ধানও পাওয়া যায়নি।অনেক খোঁজাখুজির পরে আজ বৃহস্পতিবার সকালে জাফরকে নয়াভাঙ্গুলী খালের পাশে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।পরিবারের দাবি, ড্রেজার শ্রমিক জাফরকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের মামাতো বোন স্থানীয় জনপ্রতিনিধি মোসা: লাইজু বেগম জানায়, জাফর মীরগঞ্জ-বাবুগঞ্জ ড্রেজারে কাজ করতেন। ৪ দিন পূর্বে সে বাড়িতে আসে।

এদিকে বিষয়টি জানার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলাম ও সার্কেল এসপি শুকুমার রায়সহ থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সার্বিক বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে সুরতহাল রিপোর্ট তৈরির সময় মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এছাড়া পরিবারের পক্ষ থেকেও হত্যার অভিযোগ তোলা হয়েছে।
তিনি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে, পাশাপাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, এরমধ্যে একজন ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আর জাফরের বাবার সন্ধানেও কাজ চলছে।

Top