দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা ও মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা ও মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা ও মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।এ সময় সকলের ঐক্যের মনোভাব থাকা ভালো। এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস বৈশ্বিক সমস্যা।তাই আমাদের দেশও করোনায় আক্রান্ত, কিন্তু দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থাকি তাহলে আমাদের জয় হবেই ইনশাল্লাহ। তাই ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে।

ত্রাণ বিতরণের কমিটি করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল ইউনিয়নের ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণের স্বচ্ছতায় সহযোগিতা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। দলীয় পরিচয়ে কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেয়া হবে না।এই সংকটে চিকিৎসক, নার্স আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাই সচেতন হয়ে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে। সবাই সচেতন হলেই এই সমস্যা থেকে থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। করোনা ভাইরাস বৈশ্বিক সমস্যা, তবে করোনা প্রার্দুভাবে ইউরোপ এবং আমেরিকার তুলনায় আমরা ভালো আছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করতে পারলে কাল মেঘ অচিরেই কেটে যাবে ইনশাল্লাহ।সিলেটের চিকিৎসকের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্হার সমালোচনা করা মোটেই সমুচিত নয়। করোনা মোকাবেলা সকলের ভূমিকা রাখা দরকার। কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমালোচনা করা জনগণ ও দেশের জন্য সমুচিত নয়।আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস।করোনাভাইরাসের কারনে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্যে চিরভাস্বর বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Top