আ’লীগ নেতার কারাদণ্ড,কাবিখার সাড়ে ৭ টন চাল জব্দ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

আ’লীগ নেতার কারাদণ্ড,কাবিখার সাড়ে ৭ টন চাল জব্দ


সালেহ আহমেদ:বরিশালের বানারীপাড়া উপজলায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির কাজের বিনিময়ে খাদ্য(কাবিখা)কার্যক্রমের সাড়ে ৭ টন চাল বেআইনিভাবে মজুদের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)শেখ আব্দুল্লাহ সাদীদ।ইউএনও জানান,গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া পৌরসভার উত্তরপার এলাকায় এ কে এম ইউসুফ আলীর চালের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে সরকারি চালের ৭টি ইনট্যাক্ট বস্তাসহ কাবিখার ৭ হাজার ৬৮০ কেজি চাল পাওয়া যায়। পাশেই কাবিখার চালের ২৪৯টি খালি বস্তা স্তূপ করে রাখা ছিল।

পরে এ ব্যাপারে ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এগুলো কাবিখার চাল বলে জানান।পাশাপাশি তিনি সরকারি বস্তা থেকে বের করে মোড়ক পরিবর্তনের মাধ্যমে এসব চাল বিক্রি করে থাকেন বলেও স্বীকার করেন।এ ঘটনায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কাবিখার চাল কিনে বাজারজাত করার জন্য বস্তা পরিবর্তন করেছেন।কিন্তু মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয়-বিক্রয়যোগ্য নয় বিধায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে এ ঘটনায় দল থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলীকে বহিষ্কার করার ইঙ্গিত দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস বলেন,বর্তমান পরিস্থিতিতে এবং যারা প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে এ ধরনের কাজ করবেন তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।

Top