বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।
সালেহ আহমেদ:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালের এক নার্স(২৫)করোনায় আক্রান্ত হয়েছেন।তিনি ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরত রয়েছেন।বুধবার (১৫ এপ্রিল)রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন।তিনি জানান,ওই নার্সকে আপাতত আলাদা একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।আগামীকাল আবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।
এদিকে এ নিয়ে গোটা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।যার মধ্যে এক জন নারী চিকিৎসক,দুই জন নার্স রয়েছেন।শেবাচিম হাসপাতালের নার্স ছাড়াও হিজলা, মুলাদী,আগৈলঝাড়া,গৌরনদী,মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় এক জন করে এবং বাবুগঞ্জ উপজেলায় তিন জন রয়েছেন।