মির্জাগঞ্জে চুরি ও শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জে চুরি ও শ্লীলতাহানির অভিযোগে থানায় ৬ জনের নামেএকটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৩ এপ্রিল মির্জাগঞ্জ থানায় মামলাটিদায়ের করেন উত্তর সুবিদখালী গ্রামের মোঃ সিদ্দিক ভূইয়ার স্ত্রী মোসাঃ সাজেদাবেগম। মামলার আসামীরা হচ্ছে- মোঃ সোহাগ মোল্লা,মোঃ রাজিব মোল্লা,মোঃসুলতান খলিফা,মোঃ শফিক মোল্লা,মোঃ ছত্তার মোল্লা ও মোঃ মেহেদি মোল্লা।মামলার অভিযোগে বলা হয়,মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তরসুবিদখালী গ্রামের মামলার বাদি মোসাঃ সাজেদা বেগমের শ্বশুর বাড়ির পার্শ্বেমসজিদের সামনে রাস্তার উপর ঘটনার দিন গত ১১ এপ্রিল সন্ধ্যায় পূর্ব শত্রæতার জেরহিসেবে একই এলাকার মামলার আসামী মোঃ সোহাগ মোল্লা,সুলতান খলিফাসহআরো কয়েকজন হাদিছ ভূইয়া ও মাছুমা বেগমকে দেখে তাদের পথ রোধ করে।দু;পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে আসামীরা পূর্ব পরিককল্পনা মতে দলবদ্ধ হয়েতাদের উপর হামলা চালায়।
এসময়ে তাদের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে সিদ্দিকভূইয়া ও জেসমিন বেগম তাদের বাঁচাতে এলে তাদেরকেও পিটিয়ে জখম করে।মামলার আসামী রাজিব মোল্লা জেসমিন বেগমের শ্লীলতাহানীয ঘটায় এবং তাঁরগলায় থাকা স্বর্নের চেইন নিয়ে যায়।ডাক-চিৎকারে আশে-পাশের অন্য লোকজনছুটে এসে মোঃ সিদ্দিক ভূইয়া,হাদিছ ভূইয়া ও জেসািমন বেগমকে উদ্ধার করেমির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তাএসআই মোঃ সাইদুল ইসলাম বলেন, চুরি ও শ্লীলতাহানির অভিযোগে থানায় ৬জনের নামে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।