করোনা ভাইরাস সংক্রমণ রোধে বরিশাল রেঞ্জের জেলাসমূহে পুলিশের নানাবিধ উদ্যোগ গ্রহণ।
রফিকুল ইসলাম:রেঞ্জ ডিআইজি,বরিশাল জনাব মো: শফিকুল ইসলাম বিপিএম(বার)পিপিএম মহোদয়ের নির্দেশনায় বরিশাল,পটুয়াখালী,ভোলা,পিরোজপুর,ঝালকাঠি ও বরগুনা জেলায় করোনার বিস্তার রোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ নানবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে| বরিশাল রেঞ্জের জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন বাজারে একমুখী চলাচল নিশ্চিত করণ,
খোলামাঠে কাঁচাবাজার ও মাছবাজার স্থানান্তর, বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।