তালতলীতে সরকারী চাল উদ্ধার যাচাইবাছাই ছাড়া বিতারণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

তালতলীতে সরকারী চাল উদ্ধার যাচাইবাছাই ছাড়া বিতারণ


বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে বশির নামের এক ব্যক্তির বাড়ি থেকে সরকারী ১২ বস্তা চার উদ্ধার করা হয়েছে। স্থানীদের অভিযোগ চালগুলো কিসের তা যাচাইবাচাই না করে ঘটনাস্থানেই বিতারণ করলেন উপজেলা নির্বাহী অফিসার।স্থানীয় সূত্রে জানা যায়, মহিলা বিষায়ক অধিদপ্তরের নিয়মিত খাদ্য সহায়তা ভিজিডির চাল চলতি মাসের ৮ তারিখ বিতরণ করা হয়। বিতরন করার সাতদিন পর উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কড়ইতলা গ্রামের মোঃ বশিরের বাড়িতে সরকারী ১২ বস্তা চাল আছে এমন খবর পেয়ে স্থানীয়রা চাল আটক করে প্রশাসনকে খবর দেয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থালে গিয়ে সরকারী চাল উদ্ধার করেন। পরে তাৎক্ষণিক স্থানীয় ছলেমান সরদার ও তার আপন ভাই ইব্রাহিম সরদার,চাচাতো ভাই জুয়েল সরদার তাদের ভিজিডি চাল বলে দাবি করেন। পরে ইউএনও তদের ভিজিডির চাল আগে পেয়েছি কিনা তা যাচাইবাচাই না করে চালগুলো তাদের বিতারণ করেন । এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়রা বলেন সরকারী চাল বশিরের বাড়িতে কেন রাখা হইছে। উপজেলা নির্বাহী অফিসার যাদেরকে চালগুলো বিতরণ করলেন তাদের বাড়ি অভিযুক্ত বশিরের বাড়ি পাশাপাশি।এই চালগুলো বশিরের বাড়িতে কেন রাখা হল। কোন উদ্দেশ্য রাখলো। তারা আরও বলেন, এই চাল আত্মসাৎ এর মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারীর ঘনিষ্টজনদের মাঝে বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার। তাদের দাবি সুষ্ঠু তদন্ত করলে আসল চাল চোর বেড়িয়ে আসবে। তারা আরও বলেন যে খানে এই ভিজিডি চাল দুস্থ ও গরিবদের পাওয়ার কথা থাকলেও এখানে সচ্ছল আপন দুই ভাই ও চাচাতো ভাইকে ভিজিডি কার্ডের নাম দিয়েছে ইউপি চেয়ারম্যান।পচাকোড়ালীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন সরদার বলেন, আমরা স্থানীদের সাথে নিয়ে বশিরের বাড়ি থেকে ৯ বস্তা সরকারী চাল আটক করে প্রশাসনকে খবর দিলে। উপজেলা নির্বাহী অফিসার,ওসি ঘটনাস্থালে এসে চাল উদ্ধার করেন। পরে চাল চোরদের বাচাতে স্থানীয় সলেমান,ইব্রাহিম ও জুয়েল চাল দাবি করলে কোনো প্রকার যাচাইবাচাই না করে তাদেরকে চালগুলো দিয়ে দেওয়া হয়।এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারী বলেন এই চাল উদ্ধারের খবর পেয়েছি আমি। ঘটনাস্থালে উপজেলা নিবার্হী অফিসার, ওসি আসছেন। কিন্তু আমাকে কিছু জানায়নি তারা। শুনেছি বিতারণ করা ভিজিডি চাল উদ্ধার করা হয়েছে। পরে নাকি সে গুলো যাদের চাল তাদের মাঝে বিতারণ করে দেওয়া হয়েছে শুনেছি আমি।তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বলেন, দুর্যোগকালীন ত্রানের চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি মহিলা বিষায়ক অধিদপ্তরের ভিজিডি নিয়মিত ত্রানের ১২ বস্তা (৩৬০ কেজি) চাল উদ্ধার করা হয়। পরে তিনটি ভিজিডি কার্ডে চাল দাবি করলে তাদের মাঝে ঘটনাস্থানেই বিতারণ করা হয়। আর ঔ তিনটি কার্ড জব্দ করা হয়েছে।

Top