করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের আহ্বান - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের আহ্বান


আলোকিত বার্তা:করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার(১৬ এপ্রিল)দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।ওবায়দুর কাদের করোনা ভাইরাস মহামারিতে সৃষ্ট সংকটের কারণে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, দুই লাখ নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের সব সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,করোনা ভাইরাস প্রতিরোধের যুদ্ধে সামনে থেকে যে সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে সেবা দিচ্ছেন ঐতিহাসিক মুজিবনগর দিবসে তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিকার না থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাই একমাত্র উত্তম পন্থা। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঘরে ঘরে স্বাধীনতার দুর্গ গড়ে তুলেছিল। আজ করোনা ভাইরাস প্রতিরোধে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে পারলে জয় আমাদের হবেই। বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মারাত্মক করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সক্ষম হবো।

Top