মির্জাগঞ্জে চাল ওজনে কম দেয়ায় ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়ি সংলগ্নসরকারের বরাদ্দ দেওয়া ওএমএসের ১০ টাকা দরের চাল হতদরিদ্র মানুষের মাঝে বিক্রিরসময় ওজনে কম দেয়ার অপরাধে মোঃ আব্দুল বারী নামে এক ডিলারকে ১০ হাজারটাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে মোবাইল
কোর্ট পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব। মোঃ আবদুল বারি ওই ইউনিয়নের ইউপিসদস্য ও চালের ডিলার। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান,ওএমএস চালেরডিলার মোঃ আব্দুল বারী হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিক্রিকরার কথা থাকলেও ডিলার ওজনে কারচুপি করে দিয়ে ৩০ কেজির দাম আদায়করছিলো।
হতদরিদ্র মানুষকে চাল ওজনে কম ঘটনা হাতেনাতে প্রমাণিত হওয়ায়ডিলার ও ইউপি সদস্য মোঃ আব্দুল বারীকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা কর হয়।