সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়াপদা মাঠে বাজার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

সামাজিক দূরত্ব বজায় রেখে ওয়াপদা মাঠে বাজার


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃসারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়সামাজিক দুরুত্ব বজায় রেখে বরগুনার তালতলীতে কাচাঁবাজার ও মাছ বাজার স্থানান্তর করে ওয়াপদা খোলা মাঠে বসানো হয়েছে।আজ বুধবার (১৫এপ্রিল) সকালে উপজেলা নির্বাহীকর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা”র উদ্যোগে কাচাঁবাজার ও মাছবাজার সরিয়ে তালতলী বাজার সংলগ্ন ওয়াপদা মাঠে বাজারের আয়োজন করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে,সামাজিক দুরুত্ব বজায় রেখে সকাল থেকে ওয়াপদা খোলা মাঠে বেচা-কেনা শুরু হয়েছে।নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে প্রথম দিন ও মানুষের ভিড়।প্রত্যেকটি দোকান কমপক্ষে ৫-৭ফুট দুরুত্ব রেখে বসানো হয়েছে।বাজারটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের যাতায়াত করছে।

ক্রেতারা জানান,ওয়াপদা খোলা মাঠে হওয়ার কারনেসামাজিক দুরুত্ব বজায় রাখা সম্ভব হয়েছে।কাচাঁবাজার ও মাছ বাজারের সাথে গোশতের দোকান গুলো উঠলে বাজার করতে আসা সবার সুবিধা হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রেজবীউল কবির জোমাদ্দার জনান,নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারটিতে ক্রেতা সাধারণের ভিড় লেগেই থাকে। তাই জনসমাগম এড়াতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা জানান,করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে এ সিদ্ধান্ত এবং প্রতিদিন এই দোকান গুলো সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেচা-কেনা করতে পারবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

Top