বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।তাদের একজনের বয়স ৫৫।অপর জনের বয়স ২৩ বছর।এদের মধ্যে একজনের বাড়ি মুলাদী উপজেলায় ও অপরজনের বাড়ি হিজলা উপজেলায়।মঙ্গলবার(১৪ এপ্রিল)বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রির্পোট পজেটিভ আসে। রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন বলেন,রোববার(১২ এপ্রিল)বিকেলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫৫ বছর বয়স্ক ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে।এছাড়া সোমবার (১৩ এপ্রিল) হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৩ বছরের ওই যুবকের নমুনা পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করা হলে তার শরীরেও করেনা ভাইরাস পজেটিভ আসে। বিযয়টি আমরা জেলা প্রশাসককে অবহিত করেছি।জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রির্পোট পাওয়ার পরপরই ওই দু’জনের বাড়িসহ আশপাশের বাড়ি বিশেষ নজরদারির আওতায় আনা হযেছে। এছাড়া তাদের দু’জনের অবস্থান, কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তিনজন, আগৈলঝাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

Top