করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে নানামুখী কার্যক্রম চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে নানামুখী কার্যক্রম চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।


সালেহ আহমেদ:করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে নানামুখী কার্যক্রম চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ ও র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী ভূমি কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করছেন।মঙ্গলবার(১৪ এপ্রিল)জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, মো.সাইফুল ইসলাম,নিরুপম মজুমদার ও শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন বরিশাল নগর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান।এসময় সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, জনসমাগম করা এবং অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার কারণে ১৬ দোকান মালিক ও ব্যক্তিকে ৭৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।অপরদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সরকারি সহায়তার চাল মজুদ ও বিক্রির দায়ে দু’জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেন।

এছাড়া মুলাদী উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ অভিযান চালিয়ে দুই দোকান মালিককে ছয় হাজার টাকা ও দুই ব্যক্তিকে আটশ’টাকা জরিমানা করেন।এছাড়া অভিযানে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনগণকে নিজ নিজ ঘরে থাকতে প্রচারণা চালানোর পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ভ্রাম্যমাণ আদালত।অভিযান ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় ৩ হাজার ৬১১টি কর্মহীন অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হয়। সেখানে সর্বমোট ২৮ দশমিক ৬ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ ১৯ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৮২১ দশমিক ৮৮ মেট্রিকটন চাল, নগদ ৩৮ লাখ ৭০ হাজার টাকা এবং শিশুখাদ্য বাবদ ৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

Top