তাহিরপুরে কেন্দুয়া নদীর বুকে পাম্প মিশিন চালিয়ে পানি সেছ করে মাছ আহরনের চেষ্টা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক

তাহিরপুরে কেন্দুয়া নদীর বুকে পাম্প মিশিন চালিয়ে পানি সেছ করে মাছ আহরনের চেষ্টা


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়নপরিষদের আওতাধীন চতুর্ভুজ-রামাশ্বেরপুর দুই গ্রামের মধ্যে অবস্থিত কেন্দুয়া নদীর একাংশেরাতের আধারে পানি সেছ করার(পাম্প)মিশিন চালিয়ে মাছ আহরন করার জন্যে মরিয়া হয়ে উঠেছেনএকদল মানুষরূপী জলদস্যুরা।গত কয়েকদিন ধরে রাতের আধারে ৮ থেকে ১০ টি পানি সেছ করার(পাম্প)মিশিন চলছে ওই কেন্দুয়ানদীর বুকে।দিনের বেলায় অদৃশ্য হয়ে যায় ওই পাম্প মিশিন গুলো। আশে-পাশের কয়েক গ্রামেরমানুষজন জানান,ওই নদীর পানি দিয়ে আমরা কয়েক গ্রামের মানুষ গোসল করা থেকে শুরু করে হাড়ি-পাতিল ধুয়ে থাকি।নদীটি শুকিয়ে মাছ ধরলে আমাদের পানির অভাব দেখা দিবে।
সরেজমিনে গিয়ে দেখাযায়,চতুর্ভুজ-রামাশ্বেপুর,ইমানপুর গ্রামের মানুষের পানির অভাব দেখাদিচ্ছে।কেউ কেউ আবার ওই নদীর পানির অভাবের কারনে গোসল করতে পারছেন না।

এমন কিনিজেরদের নিত্য প্রয়োজনীয় পানির চাহিদা মিটাতে পারছেন না ওই এলাকার লোকজন ।নদীর দুই পাড়ের তীর বেঙ্গে পড়া,নদীর আশে-পাশের ফসলী জমি নষ্ট হওয়া থেকে শুরু করে কয়েকগ্রামের মানুষ চলাচলের গুরুত্বপুর্ন বাঁশের সেতুটি বেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। উপজেলারঅন্যতম বানিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার থেকে কাউকান্দি বাজার-বালিয়াঘাট বাজার সড়ক দিয়ে মানুষচলাচল করে থাকেন বাঁশের সেতুটি দিয়ে।স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলীর সাথে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি
প্রতিবেদককে বলেন, এই বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।এই ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর মুঠোফোনে যোগাযোগ করারচেষ্টা করলে ফোন রিসিব করেননি তিনি।

Top