অসহায় মানুষের ত্রাণ নিয়ে সরকারদলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

অসহায় মানুষের ত্রাণ নিয়ে সরকারদলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না।


পাখি আক্তার:ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন,করোনা মহামারীতে সারাদেশে সাধারণ ছুটি থাকায় দরিদ্র অসহায় ও মধ্যবিত্তের মানুষ মানবেতর জীবনযাপন করছে।সেই অসহায় মানুষের ত্রাণ নিয়ে সরকারদলীয় নেতাদের দুর্নীতি সহ্য করা যায় না। তিনি বলেন,জাতির এই ক্রান্তিকালে যারা অসহায় মানুষের মুখের আহার কেড়ে নেয়,তারা মানুষ নামের পশু। এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।তিনি আরো বলেন,তারা দলীয় বিবেচনায় ত্রাণ দিচ্ছে,ফলে অনেক অসহায় ও মধ্যবিত্তের মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি ত্রাণ নিয়ে আওয়ামী লীগের নেতাদের হরিলুট অবস্থা বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করছে। যারা এভাবে জাতির দুর্দিনেও ত্রাণ চুরি করে এরা জাতীয় গাদ্দার, এরা লুটেরা। তিনি বলেন, চাল চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ধরা পড়ার সঙ্গে সঙ্গেই জেল দিন। ত্রাণচোরদের জনপ্রতিনিধি থাকার কোনো অধিকার নেই।

চরমোনাই বলেন,সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ডিসির নেতৃত্বে সর্বদলীয় ত্রাণ সমন্বয়ন কমিটি গঠন করে,তাদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণ করলে আশা করা যায় অসহায় ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছে খাদ্যসামগ্রী পৌঁছবে।

Top