আব্দুল মাজেদের মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে কার্যকর করার দাবি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আব্দুল মাজেদের মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে কার্যকর করার দাবি


আলোকিত বার্তা:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।বুধবার (৮ এপ্রিল) দুপুরে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ দাবি জানান।ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করেন।ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ডের রায় সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশের সংবিধান ও প্রচলিত ফৌজদারী কার্যবিধি অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় কার্যকরের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই এবং নির্দিষ্ট মেয়াদে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার কথা আইনে উল্লেখ আছে।

মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্য আইনসঙ্গতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।ওবায়দুল কাদের আরও বলেন, মাজেদ ছাড়াও অন্য ৫ দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহউদ্দিন রিসালাদার পলাতক অবস্থায় আছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন সংস্থার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সেটা আরও জোরদার করার দাবি জানাচ্ছি।তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়। পৈশাচিক ও নারকীয় এই হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, একটি দল ও তার আদর্শকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়নি বরং একটি সদ্য স্বাধীন জাতি রাষ্ট্রের ভবিষ্যৎ সম্ভাবনাকে গলা টিপে হত্যা করার অপচেষ্টা করা হয়েছিল। আমরা একটি বৈশ্বিক ও জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমাদের প্রধানতম কাজ হচ্ছে করোনা ভাইরাসে সৃষ্ট সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা। আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সংকট মোকাবিলার পাশাপাশি নেতাকর্মীসহ সারাদেশের জনগণকে মতলবী মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

Top