করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতেও বিএনপি রাজনৈতিক ফয়দালোটার অপতৎপরতায় লিপ্ত আছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতেও বিএনপি রাজনৈতিক ফয়দালোটার অপতৎপরতায় লিপ্ত আছে


আলোকিত বার্তা:নভেল করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতেও বিএনপি রাজনৈতিক ফয়দালোটার অপতৎপরতায় লিপ্ত আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সারা বিশ্ব আজ উদ্বিগ্ন ও এক নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়েছে। এ সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এ পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দালোটার চেষ্টা করছে।

সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব নেতারা যেখানে করোনা পরিস্থিতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে একে অপরের বিরুদ্ধে ব্যবহার না করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে।এ সময় পদ্মা সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর বিদ্যমান কাজের অগ্রগতি উন্নতির দিকে অর্জিত হয়েছে। ইতোমধ্যে ২৭ স্প্যান বসানো হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু ইতোমধ্যে ৪ কিলোমিটারের চেয়েও বেশি দৃশ্যমান হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ।

Top