সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না।


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,সাধারণ রোগীরা সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না।ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। অনেক ডাক্তার সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের কলে আসছেন না। রোগীদের দেখতে চাচ্ছেন না এটা একেবারেই অমানবিক।বুধবার (১ এপ্রিল) জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ আদেলের ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ, বাংলাবাজার ও নাজিমউদ্দিন রোডের বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণকালে পার্টির চেয়ারম্যান এ সব কথা বলেন।

এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জি এম কাদের বলেন, ‘কোনো রোগীই যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিতে হবে। সরকারিভাবে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু তারপরও অনেক জায়গায় অসহায় মানুষেরা ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যতটুকু প্রয়োজন ততটা পাচ্ছে না। আবার অনেকেই বেকার হয়ে পড়েছে। তাদের অন্যকোনো উপায় নেই। তাই বর্তমান বাস্তবতায় ত্রাণ বিতরণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টির পক্ষ থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় কিছুটা সহায়তা করা হচ্ছে।অসহায় মানুষদের সাধ্যমতো সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবু তৈয়ব, মাসুম চৌধুরী, ওয়াহিদুর রহমান ওয়াহিদ উপস্থিত ছিলেন।এর আগে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পুরান ঢাকার আমলী গোলায় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনের বাসায় যান। সাইফুদ্দিন আহমেদ মিলনের ভাইয়ের মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Top