এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তামূলক পোশাক নিশ্চিত করার দাবি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তামূলক পোশাক নিশ্চিত করার দাবি


আলোকিত বার্তা:এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তামূলক পোশাক নিশ্চিত করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব) অলি আহমদ। বুধবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাকের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।অলি বলেন, করোনাভাইরাস শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মহাদুর্যোগের এই সময়ে সমাজের অবস্থাসম্পন্ন মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে বিপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে প্রতিটি জেলা-উপজেলায় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা পোশাক নিশ্চিত করা। ৬৪টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তার পরীক্ষার ব্যবস্থা করা।তিনি আশা প্রকাশ করে বলেন, দলমত-নির্বিশেষে যাদের সামর্থ্য আছে তারা জাতীয় দুর্যোগের এই মুহূর্তে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়াবেন। বাড়িয়ে দেবেন সহায়তার হাত। মানুষ মানুষের জন্য- এ উপলব্ধি মূর্তমান করতে এগিয়ে আসবেন সবাই।

Top