মৃত ব্যক্তির দাফনে বাধা অমানবিক - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

মৃত ব্যক্তির দাফনে বাধা অমানবিক


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন,প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ব্যক্তি ও সমাজকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করতে হবে। করোনায় মৃত ব্যক্তির দাফন ও জানাজায় বাধা দেয়া অমানবিক।সোমবার ১৪ দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।নাসিম বলেন, সম্প্রতি করোনায় মৃত কিংবা করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফনে বাধা দেয়া হচ্ছে।একশ্রেণির রাজনৈতিক কর্মীও বাধা দিচ্ছেন।এটা মোটেও ঠিক নয়।এ ধরনের কাজ করা থেকে সবারই বিরত থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব করোনা আক্রান্ত রোগীদের সাহায্য-সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। এটা না করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা হচ্ছে।তিনি বলেন, এ দুর্যোগ মোকাবিলায় সবারই শক্তি-সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। করোনার উৎসর্গ দেখা দিলে অনেককে নিজের গ্রামেও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এটাওঅমানবিক।নাসিম বলেন, জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট হলেই করোনা নয়। তাই এ জাতীয় রোগীদের অবশ্যই সেবা দিতে হবে। সেবা দেয়া ডাক্তারদের ধর্ম। কোনো রোগীকে সেবা দেয়ার বাইরে রাখা উচিত নয়। জ্বর-ঠান্ডা-কাশি কিংবা সর্দি আমাদের সচরাচর হয়ে থাকে। তাই বলে যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ভাবা ঠিক নয়।

Top