সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সহায়তা করার আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সহায়তা করার আহ্বান


আলোকিত বার্তা:সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।রোববার (২৯ মার্চ) ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।হানিফ বলেন, আপনারা জানেন যে আজ সারাবিশ্ব গভীর এক সংকট এবং বিপর্যয়ের মুখে। গোটা মানবজাতি আতঙ্কগ্রস্ত, মানবজীবন বিপন্ন। এক ভাইরাসের আক্রমণে ইতিমধ্যেই বহু মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিদিন মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে।তিনি বলেন, এই করোনাভাইরাস ১৪ দিন পর্যন্ত এক দেহ থেকে আরেক দেহে সংক্রামণ করার ক্ষমতা রাখে। একই ব্যক্তি একাধিকবার আক্রান্ত হতে পারে। এখন পর্যন্ত এ ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কার হয়নি।পরিত্রাণের একমাত্র উপায় এ ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ব্রেক ডাউন করা।আওয়ামী লীগের এ নেতা বলেন, সেজন্য আমাদের সকলের প্রয়োজন ঘরে থাকা। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকা। পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। একে অন্যকে দূরে রাখার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি একজন ব্যক্তির শরীরে ভাইরাস পাওয়া গেছে যিনি সম্পূর্ণ সুস্থ এবং সবল, যার রোগের কোনো উপসর্গ ছিল না। তবে এটা প্রমাণিত হয়েছে যে আমি বা আপনি আমরা কেউ নিশ্চিত নই যে আমরা করোনা ভাইরাস মুক্ত। সে কারণেই আমাদের এ মুহূর্তে করণীয় একটাই সেটা হচ্ছে ঘরে থাকা। সেই সঙ্গে অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকা।হানিফ বলেন, এ দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। সামর্থ্যের সবটুকু দিয়েই এ দুর্যোগ মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন।তিনি বলেন, আমাদের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তারা এ দুর্যোগ মোকাবিলায় অসীম সাহসের সঙ্গেই দায়িত্ব পালন করছেন।আপনাদের প্রতি অনুরোধ আতঙ্কিত না হয়ে সচেতন হোন। সবাই ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকার পরামর্শ দিন। আমি নিজেও আপনাদের মতোই ঘরেই আছি। চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলুন, সরকারি নির্দেশনা মেনে চলুন। সামর্থ অনুযায়ী দরিদ্রদের সহায়তা করুন। আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ এ দুর্যোগ কেটে যাবে।

Top