প্রধানমন্ত্রীর ভাষণ বাস্তবতার নিরিখে স্বাভাবিক ভবিষ্যতের রূপরেখা - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রধানমন্ত্রীর ভাষণ বাস্তবতার নিরিখে স্বাভাবিক ভবিষ্যতের রূপরেখা


আলোকিত বার্তা:জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণ বাস্তবতার নিরিখে স্বাভাবিক ভবিষ্যতের রূপরেখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন,প্রধানমন্ত্রী তার ভাষণে মিথ্যার ফানুস উড়াননি।তিনি কল্পনাপ্রসূত প্রতিশ্রুতিও দেননি।তিনি বাস্তবতার নিরিখে স্বাভাবিক জীবনের দরজায় কড়া নাড়া অনাকাঙ্ক্ষিত করোনাভাইরাসের কারণে সৃষ্টি সংকট মোকাবিলার রূপরেখা ও কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওবায়দুল কাদের।বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভাষণে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,করোনা সংকট মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা থেকে শুরু করে কোয়ারেন্টাইনের ব্যবস্থা,হাসপাতাল প্রস্তুত ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সরকারের সব কার্যক্রমের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এই সরকারের গৃহীত পরিকল্পনা তুলে ধরেছেন।তিনি বলেন, রোনা ভাইরাস আমাদের অভিন্ন শত্রু,এই শত্রু মোকাবেলা করাও একটা যুদ্ধ।ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব,ঘরে বসেই প্রাণঘাতী করোনাকে মোকাবিলা করব। আমাদের সবার প্রচেষ্টায় ইনশাল্লাহ এ যুদ্ধে জয়ী হব।প্রসঙ্গত,৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

Top