সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে।


আলোকিত বার্তা:বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তের খবর পেয়ে বিএসএমএমইউতে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় না করার অনুরোধ জানান রুহুল কবির রিজভী।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে দুই বছরেরও অধিক সময় ধরে কারাবন্দি খালেদা জিয়াকে করোনাভাইরাস মহামারীর মধ্যে আকস্মিকভাবেই মঙ্গলবার মুক্তি দেয়ার সিদ্ধান্ত জানায় সরকার।এই খবর শুনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রায় অর্ধশত নেতাকর্মী জড়ো হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে, যেখানে চিকিৎসার জন্য এক বছরের বেশি সময় ধরে রয়েছেন তাদের নেত্রী। অর্ধশতাধিক সাংবাদিকও উপস্থিত হন সেখানে।করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ এড়াতে জনসমাগম এড়ানোর নির্দেশনা রয়েছে। এ জন্য দেশ যখন ‘লকডাউন’-এর দিকে যাচ্ছে, তখন হাসপাতাল প্রাঙ্গণে ভিড় দেখে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ভিড় না করার অনুরোধ জানিয়ে মাইকিং শুরু করে। সবাইকে মূল ফটকের বাইরে যেতে অনুরোধ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে রিজভীও নেতাকর্মীদের উদ্দেশে বলেন,আপনার নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। নিজের জীবন বাঁচানোর দিক দেখতে হবে। এখানে অহেতুক ভিড় করবেন না। নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা আইসোলেশনে থাকুন, ভিড় করবেন না।খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের সিদ্ধান্তের পর বিএসএমএমইউ প্রাঙ্গণে প্রথমে দেখা যায় বিএমএর সাবেক সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। সাড়ে ৪টার দিকে হাসপাতালে আসেন তিনি। এরপর সেখানে উপস্থিত হন রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, সাবেক এমপি আখতারুজ্জামান, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

Top